কালিয়াচকের বৈষ্ণবনগর থানার অন্তর্গত কুম্ভিরা জৈনপুর জমাদার টোলা গ্রামে বাড়ি মন্সুর রহমান ও নাজির সেখের কিছুদিন থেকে বাড়ির জায়গা জমির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। মঙ্গলবার সেই বিবাদের সিমা চরমে ওঠে। জানা যায়, সোমবার আমিন ডেকে মন্সুর রহমান ও নাজির শেখ তাদের বাড়ির জমি জায়গা মাপায়। আমিন জায়গা মেপে বাঁশ পুঁতে দিয়ে চলে যায়। আমিন চলে যাওয়ার পর নাজির শেখ তার ভিটের রাস্তা থেকে বাঁশ তুলে নেয়। এই ঘটনার প্রতিবাদ করলে মঙ্গলবার সকালে নাজির শেখ তার দলবল নিয়ে মন্সুর রহমানের উপর চরাও হয় এবং বাঁশ লাঠি ও হাঁসুয়ার কোপ দেয় বলে অভিযোগ। এই ঘটনায় মন্সুর রহমানের দলের পাঁচ জন ও নাজির শেখের দুই জন আহত হয়। আহতদের বেদরাবাদ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তাদের মধ্যে মন্সুর রহমান ও তার দলের এক জনের অবস্থা আসঙ্খাজঙ্কক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানন্তর করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে দুই পক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ার করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2neOI74CzQo
মালদা